প্লাটফর্মের বেঞ্চে বসে আছে এক আটপৌরে মেয়ে, দুহাতে দুটি শাঁখা, সিঁথিতে সিঁদুর। কোলে এক শিশু। জিজ্ঞাসা করি তাকে, কোথায় যাবে? এক সব হারানো সুরে বলে, জানি না। .....খেয়েছো কিছু? জবাব দেয় না ,দুই চোখ জলে ভরা, চুপ করে থাকে। শিশুটি মায়ের আঁচল নিয়ে খেলায় মত্ত। ধীরে ধীরে বলে, বিবাহিতা সে, কিন্তু স্বামী নেয় না। অবাক হই, বলি বাবা মা? দুচোখ মুছে নেয়, তারপর বলে, সবাই আছে তার, কিন্তু কেউ বাড়িতে রাখবে না। তাকে ফিরে যেতে হবে শ্বশুরবাড়ি। তারাও কেউ নেবে না ফিরিয়ে। তাহলে সে কোথায় যাবে? মনে ভাবি, এই সামাজিক সমস্যার সমাধান কোথায়? একবিংশ শতাব্দী, শিক্ষিত সমাজ, তবু মেয়েদের এই সমস্যার সমাধান , আজ পর্যন্ত আবিষ্কার হলো না কেন?
বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কবিতা ৮ ।
সপ্তসিন্ধু পার করে লখিন্দর ফেরে ঘরে।সাথে করে বিবিধ রতন। শঙ্খ বাজে, উলু দেয় এয়োতি, পুরজন। বাপ তার, চন্দ্র সওদাগর। লখার সাফল্যে মুখে তার গো...
-
খেরকুটিয়া নদীর নীল জলে হাঁস চরে। দূরঘাট দিয়ে নৌকো যায়। নদীর অলস স্রোতে কচুরিপানার ভেসে আসা, ভেসে যাওয়া ; আমি ভাবি, এই আমার দেশ, আবার দে...
-
এক দৃষ্টে চেয়ে থাকে শান্ত হয়ে, শান্ত হতে হতে ,পলক পড়ে না আর,বহুদিন। গাল বেয়ে জল গড়িয়ে নামে না আর। নদী বুঝি শুকিয়েছে,নাকি অন্ত সলিলা, বসে থা...
-
খুকি , দেখতো কে এলো ? যাই মা , ঘরের ভিতর থেকে রুপা সাড়া দেয়। ওমা , টোটোন দাদা এসেছে । মা বেরিয়ে আসেন , ' কতদিন পরে এলি , বাড়িতে সব ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন